আমাদের পথচলার দিন গুলি

আমাদের নিজেদের বগান

আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা এবং সব কিছু হাতের কাছে মিলে যাওয়া ইত্যাদি কারণে ২০২০ সালের শেষের দিকে জমি খোঁজা শুরু করি। আলহামদুলিল্লাহ, ২০২১ সালের জানুয়ারি মাসেই আমাদের বাগানের কার্যক্রম শুরু হয়।

এই জার্নিতে আমাদের অনেক ঝুঁকি ছিল, ভুল ছিল আবার শিক্ষা ছিলো। বহুবার এমন হয়েছে যে, বাগান ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ্‌ এখনও আমরা টিকে আছি।

June 21 Al Barakah Agro
২১ জুন ২০২১, আল বারাকাহ এগ্রো
August 9 2021

আমাদের বাগানের প্রথম ফল

আমাদের পৈত্রিক নিবাস আমের রাজ্য, নওগাঁ।

দেশের তিনটি জেলায় সর্বাধিক আম উৎপাদিত হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, এবং নওগাঁ। তবে সাম্প্রতিক সময়ে নওগাঁ জেলায় সর্বাধিক পরিমাণ আম উৎপাদিত হচ্ছে।
তাই বানিজ্যিক বাগানের চিন্তা ভাবনা একদম আমাদের এলাকার জন্য আউট অফ দি বক্স কোন উদ্যোগ না। তবে প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল –

মিনিমাল কীনাশকের ব্যাবহার করা

নিরাপদ খাদ্য উৎপাদন করা

সরাসরি ভোক্তার নিকট ন্যয্য মূল্যে পণ্য পৌঁছিয়ে দেয়া

বছরব্যাপী পরিবারের জন্য নিরাপদ আম পেতে আমাদের হোয়টস এপে যুক্ত হওন

01824780784

নিয়মিত আপডেট পেতে আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইমেইল সাবস্ক্রাইবাররা এক্সক্লুসিভ অফার এবং ডিস্কাউন্ট পাবেন, ইনশাআল্লাহ।